Lionel Messi | পিতৃহারা লিওনেল মেসি, ৬৮ বছর বয়সে না ফেরার দেশে এজেন্ট হোর্হে মেসি! শোকস্তব্ধ ফুটবল বিশ্ব
Saturday, August 8 2026, 2:35 pm

Key Highlightsপ্রয়াত লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার রাত ১০টা নাগাদ আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা তথা তাঁর ম্যানেজার এজেন্ট হোর্হে মেসি। বিশ্বকাপ ২০২৬-এর শুরু থেকেই রোজারিওর একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার সঙ্গে ভুগছিলেন জর্জ। শুক্রবার রাত ১০টা নাগাদ আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। মাত্র ১৩ বছর বয়সে পরিবারকে পেছনে ছেড়ে কিশোর লিওনেলকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। পেশাদার জীবনে ছেলের এজেন্ট ছিলেন। মেসির ব্যক্তিগত ও পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জর্জই নিতেন। মেসির ফুটবল জীবনের শুরু থেকে সাফল্য, ক্লাব বদল, বিশ্বকাপ, সব বিষয়ে জড়িয়ে ছিলেন জর্জ। তার মৃত্যুতে শোকাহত ফুটবল দুনিয়া।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- লিওনেল মেসি
- মৃত্যু


