Lionel Messi | যুবভারতী বিভ্রাট ভুলে ফের কলকাতায় মেসি! অবসরের ২৪ ঘন্টার মধ্যেই ঘোষণা আয়োজক শতদ্রুর!

Tuesday, September 1 2026, 6:32 am
Lionel Messi | যুবভারতী বিভ্রাট ভুলে ফের কলকাতায় মেসি! অবসরের ২৪ ঘন্টার মধ্যেই ঘোষণা আয়োজক শতদ্রুর!
highlightKey Highlights

আগামী বছর ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে দক্ষিণ এশিয়ায়। সেই দলের সঙ্গে আসবেন মেসিও।


গতকাল সোমবার, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার ২৪ ঘন্টার মধ্যেই খুশির খবর। যুবভারতী ক্রীড়াঙ্গনের বিভ্রাট ভুলে ফের কলকাতায় আসতে চলেছেন ফুটবল লেজেন্ড। শুধু হাত নাড়ানো নয়, মাঠে নেমে ফুটবলও খেলতে দেখা যাবে তাকে। এমনই আশ্বাস দিলেন মেসির ‘গোট’ টুরের আয়োজক শতদ্রু দত্ত। এদিন শতদ্রু বলেন, “আশা করছি আগামী বছর ফের মেসিকে আনতে পারব কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।” আসলে আগামী বছর দক্ষিণ এশিয়ায় প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে ইন্টার মায়ামি। সেই দলের সঙ্গেই ভারত সফরে আসতে পারেন মেসি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File