Offshore Airport | জাপান-হংকংয়ের মতো এবার ভারতেও তৈরী হবে ভাসমান বিমানবন্দর! কোথায়?

Monday, June 29 2026, 2:59 pm
Offshore Airport | জাপান-হংকংয়ের মতো এবার ভারতেও তৈরী হবে ভাসমান বিমানবন্দর! কোথায়?
highlightKey Highlights

রিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আনতে ভারতে প্রথম ভাসমান বিমানবন্দর হচ্ছে মহারাষ্ট্রে।


জাপান-হংকংয়ের মতো এবার ভারতেও তৈরী হবে ভাসমান বিমানবন্দর। পরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আনতে ভারতে প্রথম ভাসমান বিমানবন্দর হচ্ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার রাজ্যের পশ্চিম উপকূলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে। অন্যদিকে প্রস্তাবিত বিমানবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনে ‘উত্তন-ভিরার সি-লিংক’ সম্প্রসারণে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। জানা গিয়েছে, সমুদ্রের উপর কৃত্রিম দ্বীপ তৈরি করে নির্মিত হয় ভাসমান বিমানবন্দর। প্রস্তাবিত বিমানবন্দরটি পালঘর জেলার কোরে বিচের কাছে গড়ে উঠবে। বছরে প্রায় ৯ কোটি যাত্রী এর সুবিধা পাবেন। এই পরিকল্পনার অংশ ভাধাভান বন্দর এবং সংযোগকারী প্রধান এক্সপ্রেসওয়েও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File