Lightning Strike Death | ভরদুপুরে আচমকা ঝড়বৃষ্টি, রাজ্যের দুই জেলায় বজ্রাঘাতের বলি ৫!

Thursday, June 4 2026, 1:59 pm
Lightning Strike Death | ভরদুপুরে আচমকা ঝড়বৃষ্টি, রাজ্যের দুই জেলায় বজ্রাঘাতের বলি ৫!
highlightKey Highlights

দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের। অন্যদিকে মুর্শিদাবাদেরও এক শিশু-সহ ২ জনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে রাজ্যের একাধিক জায়গায় ঝড়বৃষ্টির জেরে বিপত্তি। তিন জেলায় বজ্রাঘাতে মৃত্যু হলো মোট পাঁচ জনের। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে বৃষ্টি থেকে ফসল বাঁচাতে ভুট্টা ঢাকতে বাবা মায়ের সঙ্গে মাঠে গিয়েছিলেন বছর এগারোর নাবালিকা মেয়ে। বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনেরই। মৃতদের নাম বিশ্বনাথ সরকার (৩৮), স্ত্রী পুষ্প সরকার (৩০) এবং মেয়ে নন্দিতা সরকার (১১)। ঝড়বৃষ্টির মধ্যে আম কুড়োতে গিয়ে মুর্শিদাবাদের সুতিতে বজ্রাঘাতে প্রাণ গেল শিশু-সহ দুইজনের। মৃত শিশুর নাম আবুল কাশেম, অপরজন আব্দুল রশিদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File