Kolkata Airport | কলকাতা বিমানবন্দরে ছিঁড়ে পড়লো লিফট! ভয়াবহ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩!
Tuesday, May 26 2026, 12:42 pm

Key Highlightsমঙ্গলবার কলকাতা বিমানবন্দরে একটি লিফট আচমকা ছিঁড়ে পড়লো। দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে, ৩৪ নম্বর লিফটে।
কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা! মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে একটি লিফট আচমকা ছিঁড়ে পড়লো। দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে, ৩৪ নম্বর লিফটে। কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চারের ক্ষেত্রে বিমানে পৌঁছনোর জন্য বাস এবং এরোব্রিজ, দুই ব্যবস্থাই আছে। এরোব্রিজ দিয়ে বিমানে প্রবেশ করতে গেলে দোতলায় যেতে হয়। তার জন্য এসকেলেটর এবং লিফট দুইই আছে। এরই ৩৪ নম্বর লিফটটি এ দিন ছিঁড়ে পড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
- Related topics -
- শহর কলকাতা
- বিমানবন্দর
- কলকাতা এয়ারপোর্ট


