Dhiraj Seth | ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ!
Tuesday, June 30 2026, 2:32 pm

Key Highlightsভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।
ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। দেশের পশ্চিম সীমান্তে সেনাবাহিনীর দু’টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে এই দক্ষ সেনাকর্তা ধীরাজ শেঠের।জেনারেল ধীরাজ শেঠ খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র। প্রশিক্ষণ শেষে ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে সেনায় যোগ দেন। দেশের ৩১তম সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। সশস্ত্র বাহিনীতে ৪০ বছরেরও বেশি সময় ধরে বর্ণাঢ্য কর্মজীবন শেষে মঙ্গলবার অবসর নিলেন দ্বিবেদী।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা


