Muammar Gaddafi | নিজের বাড়িতেই গুলিতে ঝাঁঝরা স্বৈরাচারী মুয়াম্মর গদ্দাফির ছেলে সইফ আল-ইসলাম

Wednesday, February 4 2026, 5:45 am
Muammar Gaddafi | নিজের বাড়িতেই গুলিতে ঝাঁঝরা স্বৈরাচারী মুয়াম্মর গদ্দাফির ছেলে সইফ আল-ইসলাম
highlightKey Highlights

গদ্দাফির কন্যা ও সইফের বোন দাবি করেছেন, লিবিয়ার আলজেরিয়া সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় মৃত্যু হয়েছে সইফের।


লিবিয়ার স্বৈরাচারী শাসক মুয়াম্মর গদ্দাফির ছেলে সইফ আল ইসলাম গদ্দাফি (৫৩)কে বাড়িতে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার সইফের অফিসের তরফে এই খবর জানানো হয়েছে। সূত্রের খবর, চার দুষ্কৃতী জিন্তান এলাকায় সৈফের বাড়িতে চড়াও হয়েছিল। তবে আততায়ী কারা, কী কারণে এই হত্যা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর নেই। গদ্দাফির কন্যা ও সইফের বোন দাবি করেছেন, লিবিয়ার আলজেরিয়া সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় মৃত্যু হয়েছে সইফের। বাবার সঙ্গে মতপার্থক্য থাকায় লিবিয়ার এক পাহাড়ি শহরে নিভৃত জীবনযাপন করতেন সইফ। তাঁর মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দেশের রাজনীতিবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File