Mamata Banerjee | 'রাষ্ট্রপতি শাসন হলে হোক', ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও পরিকল্পনা মমতার!
Wednesday, May 6 2026, 2:36 pm

Key Highlightsবুধবার জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।”
২০৭ আসনে তৃণমূলকে হারিয়ে বাংলা জিতেছে বিজেপি। ইতিমধ্যেই বঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভোটের ফলপ্রকাশের পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পদত্যাগ করবেন না তিনি। এবার আজ, বুধবার জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনাও রয়েছে তাঁর। এই প্রসঙ্গে মমতা বলেন,“আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকট্রিস করব। নানা মামলা যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস


