Lenin Sarani in Kolkata | সোহরাবর্দি অ্যাভিনিউয়ের পর এবার লেনিন সরণী? বদলাচ্ছে কলকাতার একাধিক রাস্তার নাম, জানালেন কার্তিক মহারাজ

Sunday, June 28 2026, 4:52 am
Lenin Sarani in Kolkata | সোহরাবর্দি অ্যাভিনিউয়ের পর এবার লেনিন সরণী? বদলাচ্ছে কলকাতার একাধিক রাস্তার নাম, জানালেন কার্তিক মহারাজ
highlightKey Highlights

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কলকাতার আবেগের সঙ্গে যে সব মানুষের নাম জড়িয়ে রয়েছে তাঁদের নামেই রাস্তার নামকরণ হবে।


ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে হয়েছে গোপাল মুখার্জি রোড। ইতিমধ্যেই বদলানো হয়েছে ফলক। তবে শুধু সোহরাবর্দি অ্যাভিনিউই নয়, শীঘ্রই কলকাতার আরও অনেক রাস্তারই নামই বদলে যেতে পারে, জানিয়েছেন কার্তিক মহারাজ। এদিন তিনি জানিয়েছেন রাস্তার নাম পরিবর্তন কমিটির চেয়ারম্যান হচ্ছেন তিনি। কার্তিক মহারাজ বলছেন, “ইতিহাসবিদ, প্রবীণ নাগরিকদের নিয়ে একটা কমিটি করা হবে। তাঁরাই রাস্তার নাম বদলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বহু দিনের পরাধীনতার ফলে আমাদের মানসিকতা, আমাদের শিক্ষা-দীক্ষা অনেকটা পরিবর্তিত হয়েছে। যাঁর ফলে কিছুটা অসুবিধা হবে। কিন্তু আমরা প্রতিটা দিক চিন্তা-ভাবনা করছি। সময় লাগবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File