Bypoll Election | উপনির্বাচনে রেজিনগর ও নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা বামেদের, একজন আইনজীবী অন্যজন কে?
Saturday, September 12 2026, 2:40 pm

Key Highlightsআগামী ৬ অক্টোবরের উপ-নির্বাচনের জন্য রেজিনগর ও নন্দীগ্রাম আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট।
আগামী ৬ অক্টোবরের উপ-নির্বাচনের জন্য রেজিনগর ও নন্দীগ্রাম আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে জোট না করে ছাব্বিশের ভোটের মতোই একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। রেজিনগর আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন আইনজীবী সৈয়দ আসাদ আলি। তিনি তৃণমূল ও কংগ্রেস ঘুরে সম্প্রতি সিপিএমে ফেরেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম আসনে সিপিআই প্রার্থী করেছে শান্তিগোপাল গিরিকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২১ সালের মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাইভোল্টেজ লড়াইয়ের পর এবারও ঐতিহ্যবাহী এই আসনে নিজেদের প্রার্থী বজায় রাখল সিপিআই।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- রাজনীতি
- সিপিএম
- উপনির্বাচন
- নন্দীগ্রাম


