Donald Trump | ৩ সপ্তাহর জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইজ়রায়েল, দাবি ট্রাম্পের!
Friday, April 24 2026, 3:45 am

Key Highlightsআমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইজ়রায়েল।
ইজ়রায়েল ও হেজ়বোল্লার মধ্যে ঘোষণা হয়েছিল ১০ দিনের সংঘর্ষবিরতি, যার মেয়াদ শেষ হবে আগামী সোমবার। তার আগেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইজ়রায়েল। দুই দেশই এই যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়াতে রাজি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইজ়রায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ইজরায়েল
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- যুদ্ধবিরতি


