India Bloc | SIR-এর বিরোধিতায় অনড় ইন্ডি জোট, একাধিক প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া হল চিঠি!

Key HighlightsSIR-এর মাধ্যমে ভোট চুরির অভিযোগে এবার দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ইন্ডি জোটের নেতারা।
SIR-এর মাধ্যমে ভোট চুরির অভিযোগে এবার দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ইন্ডি জোটের নেতারা। প্রথম থেকেই পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটে ভরাডুবির পরও SIR-এর বিরোধিতা করে এসেছে ইন্ডি জোট। সম্প্রতি, ইন্ডি জোটের বৈঠকে SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি স্থির হয়েছিল। সেই মর্মেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাল বিরোধী জোট। জানা গিয়েছে, চিঠিতে ইন্ডিয়া ব্লকের ২১ টি শরিক দলের সই আছে। স্বাক্ষর করেছিলেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে এবং মল্লিকার্জুন খারগে-সহ শীর্ষ নেতারা। উল্লেখযোগ্যভাবে চিঠিতে সই করেছে আপ ও ডিএমকেও।চিঠিতে ভোট লুটের অভিযোগ তুলে ব্যাখ্যা করা হয়েছে, SIR-এর মাধ্যমে কীভাবে ভোট চুরি হয়েছে বা হচ্ছে। তুলে ধরা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, বিহার-সহ ভোট শেষ হওয়া অন্যান্য রাজ্যের উদাহরণও।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- ভারত
- সুপ্রিম কোর্ট
- প্রধান বিচারপতি


