Laxmi Puja 2026 | লক্ষীপূজোর বাজারে আগুনদর! ফল-সবজি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের

Sunday, October 25 2026, 4:02 am
Laxmi Puja 2026 | লক্ষীপূজোর বাজারে আগুনদর! ফল-সবজি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের
highlightKey Highlights

ফলের দাম বেশ চড়া। আপেলের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। নাশপাতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকায়।


আজ কোজাগরী লক্ষ্মীপুজো। সকাল সকাল বাজারে আগুন ফল, সবজি, ফুলের দাম। রবিবার সকালে মানিকতলা বাজারে আপেলের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। নাশপাতি কেজি প্রতি ১৫০ টাকা। পানিফলের দাম কেজিপ্রতি ৫০ টাকা। বড় আকারের একটি মুসাম্বি বিক্রি হচ্ছে ১৫ টাকায়। শসার দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা। একটি নারকেল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। সবজির মধ্যে টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়। দেশি পটলের দাম কেজিপ্রতি ৮০ টাকা, অন্যদিকে সাধারণ পটল পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি দরে। ঝিঙের দাম কেজিপ্রতি ৮০ টাকা কাঁচা লঙ্কার দাম কেজিপ্রতি ১২০ টাকা। উচ্ছে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। বাঁধাকপির দাম কেজিপ্রতি ৫০ টাকা। একটি ফুলকপি কিনতে খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। অন্যদিকে, ঢ্যাঁড়শের দাম রয়েছে কেজিপ্রতি ৫০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File