CJP | ' ১২ বছরের মেয়ে..', পকসো আইনের আওতায় ‘ককরোচ’নেতৃত্ব অভিজিৎ দীপকে-সৌরভ দাসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের চেয়ে থানায় আইনজীবী!

Thursday, August 6 2026, 10:20 am
CJP | ' ১২ বছরের মেয়ে..', পকসো আইনের আওতায় ‘ককরোচ’নেতৃত্ব অভিজিৎ দীপকে-সৌরভ দাসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের চেয়ে থানায় আইনজীবী!
highlightKey Highlights

ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে বহু বালক-বালিকাদেরও দেখা গিয়েছিল। তাদের উপর পুলিশ লাঠি চালিয়েছে, এমন অভিযোগ তুলেছেন ‘ককরোচ’ নেতৃত্ব।


ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে বহু বালক-বালিকাদেরও দেখা গিয়েছিল। তাদের উপর পুলিশ লাঠি চালিয়েছে, এমন অভিযোগ তুলেছেন ‘ককরোচ’ নেতৃত্ব। এই বিষয়টি উল্লেখ করেই সরব হয়েছেন রিঙ্কি চট্টোপাধ্যায় নামে এক আইনজীবী। তাঁর প্রশ্ন, ১২ বছরের মেয়েদের প্রতিবাদ কর্মসূচিতে আনল কারা? সেই ইস্যুতেই এফআইআর দায়ের করা উচিত বলে আবেদন জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে অভিযোগ করেছেন রিঙ্কি। তিনি সাফ জানিয়েছেন, ১২ বছর বয়সি বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখা উচিত। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, শিশুদের প্রতিবাদে যুক্ত করার দায়ে পকসো আইনে মামলা দায়ের করা উচিত। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File