Sayan Banerjee | আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপরে ডিম হামলা, বারুইপুর আদালতে চাঞ্চল্য, রিপোর্ট তলব হাইকোর্টের

Wednesday, September 23 2026, 1:53 pm
Sayan Banerjee | আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপরে ডিম হামলা, বারুইপুর আদালতে চাঞ্চল্য, রিপোর্ট তলব হাইকোর্টের
highlightKey Highlights

আদালত চত্বরেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়৷ সায়ন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি আইনজীবীর পোশাক পরে থাকা সত্ত্বেও হামলার শিকার হন৷


বারুইপুর কোর্টে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার ঘটনা নিয়ে ধুন্ধুমার। সূত্রের খবর, গত রবিবার থেকে উত্তপ্ত ভাঙড় কলেজের পরিস্থিতি। সোমবার এই ঘটনায় বেশ কয়েকজন এসএফআই এবং আইএসএফ সমর্থককে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের হয়ে সওয়াল করতেই মঙ্গলবার বারুইপুর আদালতে উপস্থিত হন সিপিআইএম-এর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, আদালত চত্বরেই সায়নকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনায় এবার দক্ষিণ চব্বিশ পরগণার জেলা জজ এবং পুলিশ সুপারের থেতে রিপোর্ট তলব করা হবে বলে জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File