Lawrence Bishnoi gang | ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 'বক্সার'! হ্যারিকে ভারতে ফেরানোর তোড়জোড়
Saturday, November 7 2026, 3:40 pm

Key Highlightsক্যালিফোর্নিয়ায় (California) পুলিশের হাতে আটক হল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi gang) সদস্য।
ক্যালিফোর্নিয়ায় পুলিশের হাতে আটক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হরিচাঁদ জাট তরফে হ্যারি বক্সার। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Delhi Police Special Cell) এবং হরিয়ানা পুলিশের এসটিএফের (Haryana Police STF) দেওয়া তথ্যের ভিত্তিতেই তার সন্ধান পাওয়া গিয়েছে। বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাসভবন, কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানো এবং অভিনেতা তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বর্তমানে দ্রুত তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। হ্যারি বক্সারকে দেশে ফেরানো সম্ভব হলে বিষ্ণোই গ্যাংয়ের বিদেশি যোগাযোগ, অর্থের লেনদেন এবং অপরাধ পরিচালনার পদ্ধতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে আশা গোয়েন্দাদের।
- Related topics -
- দেশ
- ক্যালিফোর্নিয়া
- রাঘব লরেন্স
- গ্রেফতার
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- ভারত


