WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের জীবনাবসান
Sunday, April 4 2021, 6:30 am

Key Highlightsরবিবার ভোর রাতে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। চার মাস আগেই প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত বছর ১৫ নভেম্বর মৃত্যু হয় অভিনেতার। জানা যাচ্ছে, গত ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর তাঁর কিডনির সমস্যাও ধরা পড়ে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কেরিয়ারে সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন দীপাদেবী। কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি। যার মধ্যে অন্যতম 'গাছ', 'দুর্গা'। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক পাশ করেছিলেন দীপা চট্টোপাধ্যায়।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- প্রয়াত
- সৌমিত্র চ্যাটার্জী
- দীপা চ্যাটার্জী


