Indian Railway | সময়ানুবর্তিতা ও পরিষেবার ঘাটতি, ভারতীয় রেলের ‘দুর্ভোগের ট্রেন’ তালিকা!
Thursday, September 17 2026, 3:55 pm

Key Highlightsঅত্যাধিক দেরি, প্রবল ভিড় এবং নিম্নমানের পরিষেবার কারণে যাত্রী ক্ষোভের মুখে পড়েছে ভারতীয় রেলের একাধিক দূরপাল্লার ট্রেন।
অত্যাধিক দেরি, প্রবল ভিড় এবং নিম্নমানের পরিষেবার কারণে যাত্রী ক্ষোভের মুখে পড়েছে ভারতীয় রেলের একাধিক দূরপাল্লার ট্রেন। ফিডব্যাক ও সোশ্যাল মিডিয়ার তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ‘দুর্ভোগের প্রতীক’ হয়ে উঠেছে উদ্যান আভা তুফান এক্সপ্রেস। এর পাশাপাশি মহানন্দা এক্সপ্রেস, মথুরা-ছাপরা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে দীর্ঘ বিলম্ব ও অপরিচ্ছন্নতার অভিযোগ নিত্যদিনের। এমনকি পুরী-হাওড়া শতাব্দী কিংবা মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিও সময়ানুবর্তিতা এবং পুরানো কামরা ও শৌচালয়ের সমস্যার কারণে সমালোচিত হচ্ছে। এসি বিকল হওয়া থেকে খাবারের নিম্নমান—সব মিলিয়ে চড়া দামের টিকিট কেটেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল


