Mumbai | বর্ষার রুদ্ররূপে তছনছ মুম্বই! লাগাতার বৃষ্টির জেরে এক্সপ্রেসওয়েতে ধস, মৃত্যু ১০ জনের!
Monday, July 6 2026, 9:50 am

Key Highlightsএখনও পর্যন্ত বৃষ্টি ও সেই সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
বর্ষার রুদ্ররূপে তছনছ মুম্বই। এখনও পর্যন্ত বৃষ্টি ও সেই সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। লোহাগড় দুর্গের কাছে নেমেছে ধস। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে পুণে-মুম্বই এক্সপ্রেসওয়ে ও পুরনো হাইওয়ে। মুম্বই ও পুণের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। বাতিল হয়েছে একাধিক ট্রেনও। দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে, কারজাত ও লোনাভালার মাঝে রেললাইনে ধস নেমেছে। এর জেরে মুম্বই ডিভিশনের আপ-মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পুণের একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়ে গিয়েছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই-পুণের মধ্যে পশ্চিমি ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, থানে, নভি মুম্বই, পালঘরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


