Mamata Banerjee | মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিরাপত্তারক্ষী সরালো লালবাজার, বসল ‘ভিউ কাটার’!

Key Highlightsমমতার বাড়ির সামনে থেকে ২০ জন নিরাপত্তারক্ষী লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পরই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল গার্ডরেল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বহাল ছিল নিরাপত্তা। পুলিশ কিয়স্কে থাকত পুলিশ। কিন্তু বুধবার রাতের পর থেকে বদলে গেলো সেই ছবি। মমতার বাড়ির সামনে থেকে ২০ জন নিরাপত্তারক্ষী লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ির সামনে উঠোনে বসানো হয়েছে ‘ভিউ কাটার’। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাতে এক ভিডিও বার্তায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ২০ জন নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করেছে লালবাজার। বর্তমানে ৩ জনকে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়। তবে তাঁরা একেবারে অপরিচিত বলে, বাড়িতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন সম্পূর্ণ নিরাপত্তাহীন। তার ফলে স্বাভাবিকভাবেই কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করেছেন ডেরেক।
- Related topics -
- শহর কলকাতা
- কালীঘাট
- লালবাজার
- পুলিশ
- কলকাতা পুলিশ
- মমতা ব্যানার্জী


