LK Advani | হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবাণী, বুকে হয়েছে সংক্রমণ, এখন কেমন আছেন প্রবীণ নেতা?
Saturday, October 17 2026, 4:16 am

Key Highlightsঅসুস্থ হয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী।
অসুস্থ হয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী। শুক্রবার সন্ধ্যায় ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুকে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে পালমোনারি বিভাগে রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৭ অক্টোবর সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে আদবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় আদবাণীর রাজনৈতিক অবদান ও দীর্ঘ জনসেবার প্রশংসা করে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- বিজেপি
- লালকৃষ্ণ আডবাণী


