Ladakh | 'পূর্ণ রাজ্যের মর্যাদা' মিলবে না, লাদাখ ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করতে নারাজ কেন্দ্র
Friday, February 13 2026, 2:57 pm

Key Highlightsসম্প্রতি দিল্লিতে লাদাখের দুই শীর্ষ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় এমনই প্রস্তাব দেওয়া হয়েছে মোদি সরকারের তরফে।
গত ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন লাদাখের শীর্ষ নেতারা। কেন্দ্র শাসিত এই অঞ্চলের দুই রাজনৈতিক দল কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA) ও লেহ অ্যাপেক্স বডি (LAB)র নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। দীর্ঘ আলোচনার পরও লাদাখকে ষষ্ঠ সূচির অংশ করতে রাজি হয়নি কেন্দ্র। পরিবর্তে কেন্দ্রের তরফে টেরিটোরিয়াল কাউন্সিলের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, লাদাখ অটোনোমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিলরের (LAHDC) প্রধান মুখ্যমন্ত্রী ও ডেপুটি চিফ একজিকিউটিভ কাউন্সিলরকে উপমুখ্যমন্ত্রীর মতো মর্যাদা দেওয়া হবে।
- Related topics -
- দেশ
- লাদাখ
- পূর্ব লাদাখ
- সোনম ওয়াংচুক
- কেন্দ্রীয় সরকার
- কেন্দ্রীয় মন্ত্রী


