Kunal Ghosh | ইস্তফা দিলেন কুণাল ঘোষ! মোহনবাগানের সহ-সভাপতির পদ কেন ছাড়লেন কুণাল?

Tuesday, May 26 2026, 10:27 am
Kunal Ghosh | ইস্তফা দিলেন কুণাল ঘোষ! মোহনবাগানের সহ-সভাপতির পদ কেন ছাড়লেন কুণাল?
highlightKey Highlights

মোহনবাগানের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার মোহনবাগানের সহ-সভাপতি হন কুণাল ঘোষ।


মোহনবাগানের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। ক্লাব সভাপতি দেবাশিস দত্তকে লেখা ইস্তফার বয়ানটি তিনি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জ্ঞান হওয়া থেকে আমি মোহনবাগান। আমার হাঁটা শেখাও এই লনে..এখন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসেবেই থাকব। দয়া করে ইস্তফা গ্রহণ করবেন। সভাপতি আপনি এবং সচিব সৃঞ্জয় বোস, আপনাদের নেতৃত্বে এবং কর্মসমিতির সক্রিয়তায় মোহনবাগান এগিয়ে চলুক। আন্তরিক শুভেচ্ছা থাকল।’ উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার মোহনবাগানের সহ-সভাপতি হন কুণাল ঘোষ। ২০২৫-এ ফের তাঁর নাম মনোনীত হয়। এবার সেই দায়িত্ব ছাড়ছেন কুণাল ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File