Kumar Sanu-Udit Narayan | ২১ বছর পর ফের একসঙ্গে কুমার শানু-উদিত নারায়ণ! কোন গানে গলা মেলালেন দুই কিংবদন্তি?
Friday, November 20 2026, 6:28 am

Key Highlightsবলিউডের দুই প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু এবং উদিত নারায়ণ দীর্ঘ ২১ বছর পর একটি হিন্দি ছবির গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।
২১ বছর পর ফের একসঙ্গে বলিউডের দুই প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু এবং উদিত নারায়ণ। সূত্রের খবর, সানি দেওল অভিনীত 'সূর্য: অন্ত সে আরম্ভ তক' ছবির 'সুনিয়ো জারা' গানে একসঙ্গে গলা মিলিয়েছেন দুই কিংবদন্তি। এক সাক্ষাৎকারে কুমার শানু জানান, “আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। তবে এটা এখনও আছে এবং ভবিষ্যতেও এমনই থাকবে। আমরা দু'জন যখন একসঙ্গে বসি, তখন অনেক হাসাহাসি করি এবং রেকর্ডিংয়ের দিনের পুরনো স্মৃতি নিয়ে আলোচনা করি।” পেশাগত সহযোগিতার দীর্ঘ বিরতি তাঁদের দুই বন্ধুর সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি বলেও স্পষ্ট করেছেন শানু।
- Related topics -
- বিনোদন
- গায়ক
- বলিউড
- গান
- কুমার শানু
- আদিত্য নারায়ণ


