Kulgam | কুলগামে ফিরলো পহেলগাঁওয়ের স্মৃতি, পরিযায়ী শ্রমিকদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি ‘জেহাদি’দের

Saturday, August 1 2026, 4:49 pm
Kulgam | কুলগামে ফিরলো পহেলগাঁওয়ের স্মৃতি, পরিযায়ী শ্রমিকদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি ‘জেহাদি’দের
highlightKey Highlights

শুক্রবার সন্ধ্যায় কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করে ‘জেহাদি’রা। ঘটনাস্থলেই নিহত হন এক শ্রমিক।


শুক্রবার সন্ধ্যায় কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করে ‘জেহাদি’রা। ঘটনাস্থলেই নিহত হন দীপক রাত্রে। দীপক ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা। নিহতের ভাই মনোজ বলেন, “সে কোথা থেকে এসেছে এবং তাঁর ধর্ম কী, এ সমস্ত ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। যখন দীপক জানায়, সে হিন্দু, তখনই তাঁকে গুলি করা হয়।” কুলগাম জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হন আরও এক শ্রমিক। শনিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবারই বাংলায় এক জইশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে, গ্রেপ্তারির ‘প্রতিশোধ’ নিতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File