Krishnanagar Clay Dolls | বর্ধমানের পর এবার কৃষ্ণনগর, জিআই ট্যাগ পেলো ঘূর্ণির মাটির পুতুল! খুশি মৃৎশিল্পীরা
Sunday, July 5 2026, 3:47 pm

Key Highlightsদিন কয়েক আগেই জিআই ট্যাগ পেয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাঠের পুতুল। এবার কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুলকেও জিআই (GI) স্বীকৃতি দেওয়া হল।
বেশ কয়েকদিন আগেই জিআই ট্যাগ পেয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাঠের পুতুল। এবার সেই তালিকায় নাম লেখালো কৃষ্ণনগর। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুলকে দেওয়া হলো জিআই (GI) স্বীকৃতি। মৃৎশিল্পের আঁতুড়ঘর কৃষ্ণনগর। কথিত আছে, এক মৃৎশিল্পীর তৈরি গবাদি পশুকে জীবন্ত মনে করে মাটিতে নেমে এসেছিল এক ঝাঁক শকুনের এর দল। রাষ্ট্রপতি পুরষ্কারও পেয়েছিলেন তিনি। এবার সেই ঘূর্ণির মাটির পুতুল পেল আন্তর্জাতিক স্বীকৃতি। স্বীকৃতি পাওয়ার পর মৃৎশিল্পী সুবীর পাল বলেন, “আজ আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কারণ জিআই স্বীকৃতি পাওয়ার জন্য অনেক লড়াই করেছি। আজ স্বপ্নপূরণ হল। স্বীকৃতি পাওয়ার কারণে পুতুলের চাহিদা আরও বাড়বে।”
- Related topics -
- রাজ্য
- কৃষ্ণনগর
- জিআই ট্যাগ
- পশ্চিমবঙ্গ


