App Bike Incident | যেমন কর্ম, তেমন ফল! অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় চাকরি হারালেন ভাইরাল তরুণী!
Thursday, June 18 2026, 8:20 am

Key Highlightsসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক তরুণী সকালে অফিসে যাওয়ার জন্য তিনি দু’টি অ্যাপ বাইক বুক করে ফেলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক তরুণী সকালে অফিসে যাওয়ার জন্য তিনি দু’টি অ্যাপ বাইক বুক করে ফেলেন। সামান্য সময়ের ব্যবধানে দু’টি বাইকই গন্তব্যে পৌঁছয়। অভিযোগ, লোকেশনে পৌঁছনোর পর একটি বাইক বুকিং বাতিল করে দেন তরুণী। ওই অ্যাপ বাইক চালক তার প্রতিবাদ করে বলেন, “লোকেশনে পৌঁছনোর পর কেন বাতিল করলেন? আমি দেড় কিলোমিটার দূর থেকে তেল পুড়িয়ে এসেছি।” এরপরই অ্যাপ বাইক রাইডারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ওই তরুণী। এবার সেই ভিডিও ভাইরাল হওয়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হলো তাকে। জানা গিয়েছে, একটি নামী রিয়েল এস্টেট সংস্থার কর্মী ছিলেন তরুণী। ওই সংস্থার তরফে তরুণীকে বরখাস্তের কথা জানিয়ে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়। ওই তরুণীর ব্যবহার সংস্থার আদর্শের পরিপন্থী বলেই জানানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া


