Weather Update | কালীপুজোর আগে বঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা? একনজরে আজকের আবহাওয়া
Saturday, October 24 2026, 3:11 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর সকাল অবধি দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।
আজ ২৪শে অক্টোবর, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন রৌদ্রজ্বল আকাশের আভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর সকাল অবধি দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। এরপর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। ২৮ অক্টোবর থেকে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তাণ্ডব চলবে বলে পূর্বাভাস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত


