Weather Update | লক্ষ্মীবারেও মুখ ভার আকাশের! ভোটপর্ব মিটতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

Thursday, April 30 2026, 2:13 am
Weather Update | লক্ষ্মীবারেও মুখ ভার আকাশের! ভোটপর্ব মিটতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে
highlightKey Highlights

আজ, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার ৩১ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির আশপাশে। হাওয়া অফিসে জানিয়েছে, আগামী ৩-৪ দিন বৃষ্টি জারি থাকবে। আজ, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ঘণ্টায় ৫০–৬০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File