Weather Update | রবিবাসরীয় সকালে কালো মেঘে ঢেকেছে আকাশ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Sunday, August 2 2026, 3:08 am
Weather Update | রবিবাসরীয় সকালে কালো মেঘে ঢেকেছে আকাশ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
highlightKey Highlights

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে।


আজ, ২রা আগস্ট, রবিবার শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, কোনও সতর্কতা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File