Weather Update | আজ তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা বঙ্গে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া
Saturday, June 27 2026, 2:31 am

Key Highlightsদক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে।
আজ ২৭শে জুন, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে। দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিনবঙ্গে মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা শহর কলকাতায়।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- পশ্চিমবঙ্গ
- কলকাতা পুরসভা
- বজ্রপাত


