Weather Update | বুধে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে, কি বলছে হাওয়া অফিস?
Wednesday, June 24 2026, 2:09 am

Key Highlightsকলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ২৪শে জুন, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় অনেক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- তাপমাত্রা


