Weather Update | পুজোর আগে বৃষ্টির চোখরাঙানি, দুর্যোগের আশঙ্কা শহরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Wednesday, September 23 2026, 1:57 am
Weather Update | পুজোর আগে বৃষ্টির চোখরাঙানি, দুর্যোগের আশঙ্কা শহরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বেশ বৃষ্টি হতে পারে। বিশেষত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।


আজ ২৩শে সেপ্টেম্বর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন ঘন কালো মেঘে ঢাকা থাকবে কলকাতার আকাশ। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। দুর্যোগের জেরে পুজোর বাজারে প্রভাব পড়তে পারে, আশঙ্কা ব্যবসায়ীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File