Weather Update | সকাল থেকেই মেঘে ঢেকেছে কলকাতার আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Wednesday, July 22 2026, 3:36 am
Weather Update | সকাল থেকেই মেঘে ঢেকেছে কলকাতার আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ, ২২শে জুলাই, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় অস্বস্তি চরমে পৌঁছনোর আশঙ্কা রয়েছে। আর্দ্রতা পৌঁছতে পারে ৯৭ শতাংশ পর্যন্ত। আবহাওয়াবিদদের মতে, দিনের শুরু থেকেই দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দুপুর এবং বিকেলের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File