Weather Update | সাতসকালেই ঝেঁপে বৃষ্টি শহরে, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Friday, June 19 2026, 2:11 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আজ, ১৯শে জুন, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদ উঠতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০-৫০ কিলোমিটারবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, হুগলি আর বাঁকুড়ায়। হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- গ্রীষ্মকাল
- শিলাবৃষ্টি
- বৃষ্টিপাত
- রাজ্য


