Weather Update | জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Sunday, June 14 2026, 3:02 am
Weather Update | জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
highlightKey Highlights

মহানগরে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিকেলের দিকে শহর কলকাতায় হালকা ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।


আজ, ১৪ই জুন, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যে চড়া রোদ উঠতে পারে। ফলে মহানগরে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিকেলের দিকে শহর কলকাতায় হালকা ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File