Weather Update | রাজ্যে নিম্নচাপের ভ্রূকুটি, সপ্তাহান্তে ফিরতে পারে বৃষ্টি, বাড়ছে গরমও!
Sunday, May 10 2026, 3:02 am

Key Highlightsরবিবার কলকাতা-সহ বাকি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সঙ্গে বজ্রপাত ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ১০ই মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ছুটির দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা। রবিবার কলকাতা-সহ বাকি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সঙ্গে বজ্রপাত ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিন বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বৃষ্টিপাত


