Weather Update | বঙ্গে শুরু ভারী থেকে অতিভারী বৃষ্টি, শুক্রবার সারাদিন শহরে দুর্যোগের পূর্বাভাস!

Friday, July 10 2026, 3:11 am
Weather Update | বঙ্গে শুরু ভারী থেকে অতিভারী বৃষ্টি, শুক্রবার সারাদিন শহরে দুর্যোগের পূর্বাভাস!
highlightKey Highlights

কলকাতা সহ জেলায় জেলায় জারি কড়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।


আজ ১০ ই জুলাই, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। গভীর রাত থেকেই বঙ্গে শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। আজ হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার এবং আগামিকাল শনিবার সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে সোমবার পর্যন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File