Weather Update | রবিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি শহরে! একনজরে কলকাতার আজকের আবহাওয়া

Sunday, May 3 2026, 2:23 am
Weather Update | রবিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি শহরে! একনজরে কলকাতার আজকের আবহাওয়া
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ৩রা মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকবে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ৩রা মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File