Weather Update | সকালে ঝলমলে রোদ, দুপুরেই ধেয়ে আসতে পারে ঝড়! এক নজরে আজকের আবহাওয়া

Sunday, June 28 2026, 3:17 am
Weather Update | সকালে ঝলমলে রোদ, দুপুরেই ধেয়ে আসতে পারে ঝড়! এক নজরে আজকের আবহাওয়া
highlightKey Highlights

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।


আজ ২৮শে জুন, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল প্রায় ১১টা পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। রোদের তেজ বজায় থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে মহানগরবাসীদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুপুর ১টার পর থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File