Kolkata Urbana Assault Case | ‘আরবানা’-য় মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা, ছুরি বাগিয়ে হুমকি! ট্রেন থেকে গ্রেফতার রাঁধুনি
Sunday, August 23 2026, 6:01 pm

Key Highlightsকলকাতার আনন্দরপুরের বিলাসবহুল ওই অ্যাপার্টমেন্ট আর্বানায় পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ফ্ল্যাটের রাঁধুনির বিরুদ্ধে।
শহর কলকাতায় পরিচারিকে ধর্ষণের চেষ্টা। দক্ষিণ কলকাতার আনন্দপুরে অভিজাত আবাসন ‘আরবানা’য় মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা এবং ধারাল অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার গুরুতর অভিযোগ উঠল ওই ফ্ল্যাটেরই রাঁধুনির বিরুদ্ধে। রবিবার, ২৩ অগাস্ট দুপুর ২টো ৫৫ মিনিট নাগাদ আর্বানার টাওয়ার-৬-এর একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ঐদিন রান্নাঘরে একাই কাজ করছিলেন ওই গৃহকর্মী। সেই সময় ফ্ল্যাটের রাঁধুনি ৩২ বছরের মন্তু কুমার তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা প্রতিরোধ করলে রান্নাঘর থেকে ছুরি এনে তাঁর ওপর হামলা চালায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মহিলাকে ফেলে রেখে পালায় অভিযুক্ত। পাঞ্জাবগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- ধর্ষণ
- গ্রেফতার
- যৌন হেনস্তা
- কলকাতা পৌরসভা


