Kolkata Tram | ট্রামে চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর! যানজট রুখতে বিদেশী কায়দায় চলবে এসি গাড়ি

Wednesday, July 1 2026, 4:26 pm
Kolkata Tram | ট্রামে চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর! যানজট রুখতে বিদেশী কায়দায় চলবে এসি গাড়ি
highlightKey Highlights

কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যানজট রুখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।


বুধবার পার্ক স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত বণিকসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সেখানেই ট্রাম নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিন তিনি জানান, দক্ষিণেশ্বর ও কালীঘাট দুটি ধর্মীয় স্থানকে জুড়তে ট্রাম পরিষেবা চালু হবে। তবে সাধারণ ট্রাম নয়, বরং সম্পূর্ণ আধুনিক এবং শীতাতপ নিয়ন্ত্রিত (AC) ট্রাম চালানো হবে এই রুটে। এছাড়াও নিউটাউন ও সল্টলেকেও নতুন করে ট্রাম চালানো হবে বলে জানিয়েছন পরিবহনমন্ত্রী। এদিন সরকারি বাস বাড়ানোর কথাও জানালেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File