Kolkata Traffic Update | রামনবমীর মিছিল বেরোচ্ছে শহরে, একনজরে কলকাতার আজকের ট্রাফিক আপডেট

Thursday, March 26 2026, 5:17 am
Kolkata Traffic Update | রামনবমীর মিছিল বেরোচ্ছে শহরে, একনজরে কলকাতার আজকের ট্রাফিক আপডেট
highlightKey Highlights

বৃহস্পতিবার আবার রয়েছে রাম-নবমী। শহর জুড়ে রয়েছে একাধিক মিছিল। তারপর আবার ভোটের আবহ।


আজ, বৃহস্পতিবার রাম-নবমী উপলক্ষে শহর জুড়ে রয়েছে একাধিক মিছিল বেরোনোর কথা আছে। বেলা যত বাড়বে ট্রাফিক জ্যামের সম্ভাবনা বাড়বে মহানগরে। বেলা ১১ টা থেকে শুরু রয়েছে পরপর মিছিল। বেলা ১২ টায় হেস্টিংসে বড় মিছিল বেরতে পারে। দুপুর আড়াইটে থেকে মিছিল বের হবে বেহালা চৌরাস্তা এবং বাগবাজার থেকে মিছিল বেরবে। বিকেল চারটের সময় বন্ডেল ব্রিজ থেকে মিছিল বেরনোর কথা রয়েছে। এখনো পর্যন্ত ষাট থেকে সত্তরটি রামনবমীর মিছিল হবে বলে পুলিশ সূত্রে খবর। রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File