Kolkata Strike | সোমের সকালে অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক, যাত্রীভোগান্তির আশঙ্কা শহরে
Monday, July 27 2026, 6:19 am

Key Highlightsভাড়া বাড়ানো–সহ ১১ দফা দাবিতে আজ, সোমবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে সিটু।
সোমের সকালে অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে সিটু। ভাড়া বাড়ানো–সহ ১১ দফা দাবিতে আজ সকাল ১১টায় মৌলালির রামলীলা ময়দানে অ্যাপ ক্যাবচালকদের জমায়েতও হওয়ার কথা। রামলীলা ময়দান থেকে মিছিল করে অ্যাপ ক্যাবচালকরা পরিবহণ দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। সিটু–র তরফে প্রত্যেক অ্যাপ ক্যাবচালককে মিছিলে থাকতে আহ্বান জানানো হয়েছে। ভাড়ার পুনর্গঠন, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক-ট্যাক্সির ব্যবহার নিষিদ্ধ করা, কলকাতায় সিএনজি–র সমস্যা মেটানো, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেট করানোর পদ্ধতিতে স্বচ্ছতা আনা এবং এসি লাক্সারি ক্যাবের ভাড়া বাড়ানোর মতো একাধিক দাবির জন্যে আন্দোলন করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ থাকছে। এর জেরে যাত্রীভোগান্তির আশঙ্কা শহরে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অ্যাপ ক্যাব
- গাড়ির ভাড়া দ্বিগুন
- পশ্চিমবঙ্গ


