Kolkata Accident | গাড়ি নিয়ে বেপরোয়া তান্ডব! সাতসকালে ফোর্ট উইলিয়ামের গার্ডওয়ালে সজোরে ধাক্কা, আটক চালক
Friday, August 21 2026, 5:53 am

Key Highlightsশুক্রবার সকালে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে ধাক্কা মারে। ভেঙে পড়ে পুরো গার্ডওয়াল।
ফের কলকাতায় বেপরোয়া গাড়ি দুর্ঘটনা। শুক্রবার সকালে দ্রুত গতিতে চলার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। সংঘর্ষের তীব্রতায় গার্ডওয়ালের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। রেড রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। এঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
- Related topics -
- শহর কলকাতা
- পথদুর্ঘটনা
- রেড রোড
- কলকাতা পৌরসভা
- গাড়ি দুর্ঘটনা
- গ্রেফতার


