Kolkata Police | বিহারের ভাগলপুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার কলকাতা পুলিশের! গ্রেপ্তার ৫

Wednesday, February 18 2026, 3:25 pm
Kolkata Police | বিহারের ভাগলপুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার কলকাতা পুলিশের! গ্রেপ্তার ৫
highlightKey Highlights

বিপুল এই অস্ত্র ভোটের আগে বাংলায় পাচারের চেষ্টা ছিল তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। একইসঙ্গে বড় চক্রের পিছনে বড়সড় কোনও মাথা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


বঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, গোপনে খবর পেয়ে একটি যৌথ অপারেশন চালায় কলকাতা পুলিশের এসটিএফ, বিহার এসটিএফ এবং ভাগলপুরের মধুসূদনপুর পুলিশের আধিকারিকরা। এই অভিযানে এক বাড়ির নিচে বড়সড় অস্ত্র কারখানার হদিস পেয়েছে কলকাতা পুলিশ। ওই বাড়ি তল্লাশিতে করে ২০টি সেমি ফিনিস ৭.৬৫ এমএম পিস্তল সহ ৮টি পিস্তল ব্যারক, লেদ মেশিন, ড্রিল মেশিন উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ওই বাড়ির মালিক মহম্মদ নাসির আনসারি-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File