Kolkata Police | শহরের সব ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে এবার স্থানীয় থানা! এলাকাজুড়ে চলবে নজরদারি! জানালো কলকাতা পুলিশ
Thursday, August 20 2026, 4:33 pm

Key Highlightsনির্দেশিকায় বলা হয়েছে, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় তো বটেই, দিনের অন্যান্য সময়ও এলাকায় টহলদারি বাড়াতে হবে।
এবার শহরের সব ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের। এতদিন অবধি এই দায়িত্ব ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার উপর। তাঁর বদলে এবার থেকে নিরাপত্তার দায়িত্ব সামলাবে স্থানীয় থানা গুলিই, স্পষ্ট জানালেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় এবং দিনের অন্যান্য সময়ও এলাকায় টহলদারি বাড়াতে হবে। সিসিটিভি এবং অ্যালার্ম সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে স্থানীয় থানাকে। এলাকায় কোনও সন্দেহজনক গাড়ি বা ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- কলকাতা পৌরসভা
- ব্যাঙ্ক
- পুলিশি নিরাপত্তা
- নিরাপত্তা
- নিরাপত্তাবাহিনী
- নিরাপত্তারক্ষী
- রাজ্য


