Kolkata Police | ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর পোশাকে বদল, ত্রিনয়ন থেকে ত্রিশূল- কী কী থাকছে নতুন ইউনিফর্মে?

Thursday, July 30 2026, 5:38 am
Kolkata Police | ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর পোশাকে বদল, ত্রিনয়ন থেকে ত্রিশূল- কী কী থাকছে নতুন ইউনিফর্মে?
highlightKey Highlights

তাঁদের পরনে থাকবে গোলাপি আর কমলা পোশাক। মাথায় গোলাপি হেলমেট। পোশাকের সামনে ও পিছনে মা দুর্গার মুখের ছবি। মায়ের ত্রিনয়ন থেকে যেন উঠে এসেছে ত্রিশূল।


রাজ্যে পালাবদলের পর মহিলাদের সুরক্ষার জন্য স্কুটিতে করে টহলদারি টিম ‘উইনার্স’-এর নাম পালটেছে। এবার শহরের নারীদের সুরক্ষা দেবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। মহিলা স্কোয়াডের ইউনিফর্মে আনা হচ্ছে বিশেষত্ব। এবার থেকে ডিউটির সময় পোশাকের উপর গোলাপি ও কমলা মিশ্রিত রঙের ওই ওয়েস্টকোট বা অ্যাপ্রন পরতে হবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’কে। এর বোতাম হবে কমলা রঙের। দু’পাশে দু’টি সাইড পকেট থাকবে। আবার পকেট থাকবে ভিতরেও। পোশাকের সামনে ও পিছনের দিকটা গোলাপি হলেও দু’পাশ বা কলার থাকবে কমলা রঙের। পোশাকের সামনের অংশে বাঁদিকে ও পিছনে মা দুর্গার মুখ এবং ত্রিনয়নে ত্রিশূলের ছবি। তার নিচেই ইংরেজিতে বড় হরফে লেখা থাকবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File