Kolkata Police | চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ে ১৬৩ ধারা জারি পুলিশের, গ্রেপ্তার ৭
Sunday, October 18 2026, 5:42 am

Key Highlightsকলেজ স্ট্রিটের কলুতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয়েকটি জায়গায় পাঁচ বা তার বেশি জমায়েতের উপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করল লালবাজার। লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, কলেজ স্ট্রিটের কলুতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয়েকটি জায়গায় পাঁচ বা তার বেশি জমায়েতের উপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী তিনদিন চলবে এই নিষেধাজ্ঞা। এই ঘটনায় পুজো উদ্যোক্তা এবং অন্যান্যদের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে লালবাজার। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হল। ধৃতদের নাম রাজকুমার সেওদা ওরফে রাজা, শান্তনু দুবে, বিপ্লব মুখোপাধ্যায়, কৌশিক সাহা, পিন্টু দে, সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল।


