Kolkata | পুজোর চাঁদা নিয়ে হেনস্থা করলে কোথায় অভিযোগ জানাবেন? জানিয়ে দিলো কলকাতা পুলিশ
Friday, September 25 2026, 5:04 am

Key Highlightsপুজোর চাঁদা নিয়ে চাপ দেওয়া, হেনস্থা করার অভিযোগ ওঠে। এ বার আগেভাগেই কড়া পদক্ষেপের বার্তা দিল কলকাতা পুলিশ।
সামনেই দুর্গাপুজো। প্রতি বছরই পুজোর চাঁদা নিয়ে চাপ দেওয়া, হেনস্থা করার অভিযোগ ওঠে ক্লাবগুলোর বিরুদ্ধে। এবার আগেভাগেই সতর্ক হচ্ছে প্রশাসন। পুজোর চাঁদার অঙ্ক নিয়ে চাপ দিলে বা জোর করে চাঁদা আদায়ের ঘটনা ঘটলে কোথায় অভিযোগ জানাতে হবে তা স্পষ্ট করে জানিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ১৮০০-৩৪৫-৫৬৭৮ টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। তার সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ: ৯৪৩২৬-২৪৩৬৫। এগুলি কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের কন্ট্রোল রুমের নম্বর। কোথাও কোনওরকম অভিযোগ উঠলে এই নম্বরগুলোতে ফোন করে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- কলকাতা কর্পোরেশন
- রাজ্য পুলিশ


